ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাধবকাটিতে আসাদুজ্জামান বাবুর নির্বাচনী গণসংযোগ

admin
November 4, 2018 10:48 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদরের মাদবকাটিতে সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ গণসংযোগ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, মাদবকাটি বাজার কমিটির সভাপতি আবুল খায়ের বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মুকুল, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুজ্জামান ময়না, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, শ্রমিক লীগ সদস্য ফারুক হোসেন প্রমুখ।
এ সময় আসাদুজ্জামান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাননি, তা বাস্তবায়ন করেছেন। এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষও ঘরে বসে দেশ বিদেশের মানুষের খবর জানতে পারে। ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষার আধুনিকায়ন হয়েছে। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য নৌকার পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।