ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ট্রাক উল্টে হেলপারের মৃত্যু

admin
November 4, 2018 8:51 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পণ্যবাহী ট্রাক উল্টে সামছুজ্জামান (৫০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক বিল্লাল হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের আটমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সামছুজ্জামান উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। আর আহত বিল্লাল হোসেন কামালপুর গ্রামের রহমত আলীর ছেলে।
মণিরামপুর ফায়ার স্টেশনের ইনচার্জ সালাউদ্দিন মিয়া বলেন, মণিরামপুর থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-০১১৪) রাত সাড়ে নয়টার দিকে আটমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় চালক লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। আর হেলপার ট্রাকের কেবিনে আটকা পড়ে।
তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। একঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে হেলপারকে উদ্ধার করা হয়। তাদেরকে দ্রুত মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আহত হেলপার সামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত চালককে রাতেই যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয় বলে জানান, মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজিব কুমার পাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।