ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মতবিনিময়

admin
November 4, 2018 8:51 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মণিরামপুর শাখার আয়োজনে গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় ব্যাংকের মণিরামপুর শাখা কার্যালয়ে শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা বিভাগীয় নির্বাহী ভাইস চেয়ারম্যান মনজুর হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা। ব্যাংকের কর্মকর্তা আব্দুর রাজ্জাক ফকিরের পরিচালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর বণিক সমিতির সভাপতি অরুণ কুমার নন্দন, ব্যবসায়ী বাবর আলী জোয়ার্দ্দার, রতন কুমার পাাল ও ব্যাংকের গ্রাহকবৃন্দ। ব্যাংকের গ্রাহক সেবার মান বৃদ্ধি করাসহ নানা সুযোগ বৃদ্ধিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এছাড়া গ্রাহকদের দাবির প্রেক্ষিতে অচিরেই এ শাখার অধীনে এটিএম বুথ চালু করা হবে বলে প্রধান অতিথি আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।