ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ি ইউনিয়নে ৮০ লক্ষ ৭ হাজার ২শ’১২ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

admin
November 4, 2018 8:46 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (০৪ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুর রহমান, যুব নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।
বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক ও অবকাঠামো মেরামত/পুনর্বাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে ৮০ লক্ষ ৭ হাজার ২শ’১২ টাকা ব্যয়ে ফিংড়ি মেইন সড়ক সংলগ্ন ছলেমান ঢালীর বাড়ি হতে ওয়াপদা এ্যামবাকমেন্ট সড়ক ভায়া নজরুল ইসলাম সড়ক পুনর্বাসনে ১.২ কিলোমিটার রাস্তার নির্মিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।