ঢাকাSunday , 4 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে রিভলবারসহ ২৬ রাউন্ড গুলি উদ্ধার

admin
November 4, 2018 8:54 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে একটি দেশি রিভলবার ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ নভেম্বর) গভীর রাতে দরগাহপুর ইউনিয়নের রমনগর গ্রামের একটি মন্দিরের পাশ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আশাশুনি থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রামনগর গ্রামে একটি মন্দিরের পাশে সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে। সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি রিভলবার ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আশাশুনি থানায় ৪(১১)১৮ নং মামলা রুজু করা হয়েছে।
এদিকে, একই দিন দুপুরে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মৃত সামাদ সানার ছেলে সুজায়েত হোসেনকে ও রাতে কুল্যা ইউনিয়নের চেচুয়া গ্রামের বারী সরদারের ছেলে সিআর ১৯৫/১৮ (বাকেরগঞ্জ) ও আশাশুনি থানার ২(১০)১৮ নং মামলার আসামি এনামুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।