ঢাকাSaturday , 3 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় জেল হত্যা দিবসে আলোচনা

admin
November 3, 2018 8:46 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জিরোপয়েন্টস্থ জাতীয় শ্রমিকলীগ কার্যালয়ে পৌর আ’লীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সদস্য আনোয়ারুল ইকবাল মন্টু। পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, হারুনুর রশীদ হিরু, আজু গোলদার, শাহাজান কবির, মুকুন্দ বিহারী মন্ডল, জুলি শেখ, ফারদিন রায়হান জিতু, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, সিরাজুল, আমিরুল, মিনু মিস্ত্রী প্রমুখ।
অপর দিকে, পাইকগাছার সোনাদানা ইউপির বেতবুনিয়া ঘাটে জাতীয় ৪ নেতা হত্যার ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোলাদানা আওয়ামী লীগের ডাকে শনিবার বিকেলে ইউনিয়ন আ’লীগ নেতা আয়ুব আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী। আ’লীগ নেতা বিমল সরকারের পরিচালনায় দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চানন সানা, আমিনুল ইসলাম, সায়েদ আলী মোড়ল কালাই, এসএম শাহাবুদ্দীন শাহিন, রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য রাজেশ মন্ডল, আব্দুর রউফ, বিনয় মন্ডল, মর্জিনা বেগম, পল্লী চিকিৎসক অমলেন্দু রায়, রনজিৎ বাছাড়, গোপাল মন্ডল, কালাম সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।