কলারোয়া প্রতিনিধি: জেল হত্যা দিবসেও ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনে ব্যর্থ হয়েছে কলারোয়া উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে উপজেলা চত্বরে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে কাছারি মসজিদ চত্বরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বরের আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি খায়বার হোসেন, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুল ইসলাম বুলবুল, ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম, নুরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, আশিকুর রহমান মুন্না, মাস্টার হাফিজুর রহমান প্রমুখ।
অপরদিকে, কাছারি মসজিদ চত্বরে কলারোয়া পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাবেক ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী, ভুট্টোলাল গাইন, অধ্যাপক এমএ কালাম, শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, সিদ্বেশ্বর চক্রবর্তী, হারুন-অর-রশীদ, মারুফ হোসেন, জাকির হোসেন, মাস্টার ইলিয়াস হোসেন, মোস্তাফিজুর রহমান, মোস্তাক আহম্মেদ, হারুন, ডালিম আলমগীর হোসেন প্রমুখ।
