আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা শ্রমিকলীগের আয়োজনে শ্রমিকলীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মো. সামছুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আহসান উল্লাহ, তারিকুল ইসলাম, সুজন, শরিফুল মিস্ত্রী, বাবু, বিল্লাল, বাবলু, শাহিনুর, আলিম সেখ, মেছের আলি প্রমুখ।
বক্তারা শহিদ চার জাতীয় নেতার হত্যাকা-ের নেপথ্যের মুল পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
