ঢাকাFriday , 2 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মুদি ব্যবসায়ী নিহত

admin
November 2, 2018 10:21 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আবু মুছা (২৬) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের খানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুছা খানপুর (ইছাকুড়) গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক একই গ্রামের গফুর গাজীর ছেলে আজিজ গাজী গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে তেল কেনার জন্য পাম্পে যাওয়ার সময় মালবাহী ট্রাক মুছাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে।’
মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান জানান, আজিজ গাজীর অবস্থা আশঙ্কাজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।