ঢাকাFriday , 2 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার চালু হলে মুক্ত জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে সহায়ক ভূমিকা রাখবে: এমপি রবি

admin
November 2, 2018 9:14 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পাকস্থ সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস এবং মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার তৈরীর উদ্যোগ নিয়েছি। উদ্বোধনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ঐতিহ্য ও বঙ্গবন্ধুর জীবনী এবং ১৯৭১ সালের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাংলাদেশের অর্জন সম্পর্কে সঠিক ইতিহাস নতুন প্রজন্ম এখান থেকে জানতে পারবে এবং মুক্ত জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সহায়ক ভূমিকা রাখবে।’
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎনা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ওলামা লীগের সভাপতি সৈয়দ নাজমুল শেখ মাহফুজুর রহমান প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।