ঢাকাFriday , 2 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির মহিষাডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টে খরিয়াটি চ্যাম্পিয়ন

admin
November 2, 2018 10:23 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অজয় স্মৃতি ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টে দাদপুরকে ০-২ গোলে হারিয়ে খরিয়াটি চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বলাকা যুব সংঘের আয়োজনে মহিষাডাঙ্গা ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় খরিয়াটি ফুটবল দল ২-০ গোলের ব্যবধানে দাদপুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শাহ নেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলি, আব্দুল আলিম মোল্যা, দীপংকর কুমার সরকার, খেশরা ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, পুজা উদযাপন পরিষদ সভাপতি নীলকণ্ঠ সোম, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, শ্রমিকলীগ সভাপতি ঢালী মো. সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।