নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এম মাহবুব শাহেদ ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক এম হাবিবুর রহমান ও গৃহিনী সাহিদা পারভীনের বড় ছেলে এম মাহবুব শাহেদ বিজ্ঞান বিভাগ থেকে এবছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
এর আগে ৪২নং নওয়াবেঁকী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপনী া ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় হতে জেএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সে। মাহবুব শাহেদ বর্তমানে খুলনা পাবলিক কলেজে একাদশ শেণীর বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত রয়েছে। সে ভবিষ্যতে আদর্শ চিকিৎসক হয়ে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করতে চায়। সে সকলের নিকট দোয়া কামনা করেছেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
