ঢাকাThursday , 1 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

admin
November 1, 2018 11:19 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় গাছ থেকে পড়ে গিয়ে মিজানুর সরদার (৩৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাঁচরখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর পাঁচরখি গ্রামের মৃত আফাজ সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানের সুপারি গাছ থেকে সুপারি পাড়ার সময় গাছ ভেঙে মাটিতে পড়ে যায় মিজানুর। গুরুতর আহত মিজানকে উদ্ধার করে তালা হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।