ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মামলা, আটক ১

admin
October 31, 2018 10:47 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের হোগলাডাঙ্গা ঋৃষি পল্লীর এক গৃহবধূকে হাত-পা বেঁধে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ এ মামলায় অভিযুক্ত গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে আটক করেছে।
জানা যায়, উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের ঋষি পল্লীর এক গৃহবধূ গত এক সপ্তাহ আগে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসেন। ওই সময় এলাকার নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা ও রেজাউল করিম তাকে জাপটে ধরে টয়লেটের সামনে নিয়ে দড়ি দিয়ে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে মোস্তফার হাতে ওই গৃহবধূ কামড় দেয়। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তরা গৃহবধূকে আবারও ধর্ষণের হুমকি দেয়। এ ঘটনায় মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন (৪০), কাজির গাঁ গ্রামের গোলাম মোস্তফা (৪৫) ও একই গ্রামের রেজাউল ইসলাম (৩৮) কে অভিযুক্ত করে থানায় একটি ধর্ষণ মামলা করেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, মামলায় অভিযুক্ত গোলাম মোস্তফাকে আটক করা হয়েছে। অন্যদের আটকের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।