ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ধান কাটা ও মাড়াই মেশিন বিতরণ

admin
October 31, 2018 10:38 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কৃষকদের মাঝে ধান কাটা ও মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় ৩টি রিপার (ধান কাঁটা যন্ত্র) ও ২টি পাওয়ার থ্রেসার (ধান মাড়াই যন্ত্র) বিতরণ করা হয়।
বুধবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকরি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার, মিজানুর রহমান, প্রকাশ চন্দ্র মন্ডল, মিন্টু রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, উচ্চমান সহকারী সুকেশ সরকার, কৃষক মানবেন্দ্র, হাফিজুর রহমান, নিরঞ্জন মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল ও মুন্সি সাফায়েত হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।