ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময়

admin
October 31, 2018 10:14 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা যুব লীগের সভাপতি আনোয়ারুল কবির লিটুর সভাপতিত্বে ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, সাধারণ সম্পাদক শিখা রানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, তরুণ লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, বিষ্ণুপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি শাহ আলম, বিষ্ণুপুর শ্রমিক লীগের সভাপতি ইফতেখার আলম সুমন, ধলবাড়িয়া শ্রমিক লীগের সভাপতি তাইজুল ইসলাম, ধলবাড়িয়া ই্উনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের শামীম এহসান কিরণ, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন, মৌতলা কৃষক লীগের সভাপতি আকবার হোসেন, কুশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শেখ ইসলাম, ধলবাড়িয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি দিপালী রানী, মথুরেশপুরের সভাপতি জহুরা খাতুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্র্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করবো। ব্যক্তি দেখে নয় নৌকা প্রতীক দেখে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবো। অঙ্গ-সংগঠন কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করে না, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে তারা রাজনীতি করে। সভায় সকল অঙ্গ-সহযোগী সংগঠনকে নিয়ে খুব দ্রুত একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।