ঢাকাWednesday , 31 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আজ বিকল্প ধারায় যোগ দিচ্ছেন সাবেক এমপি গোলাম রেজা

admin
October 31, 2018 11:48 pm
Link Copied!

 এস.এম নাহিদ হাসান: একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারায় যোগ দিচ্ছেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা। আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় প্রায় ৫হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় প্রধানের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগ দেবেন।
বিষয়টি নিশ্চিত করে এইচএম গোলাম রেজা জানান, শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিকল্প ধারার সাথে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে যে আলোচনা হওয়ার কথা রয়েছে- সেখানে তার উপস্থিত থাকার কথা রয়েছে।
নবম জাতীয় সংসদ নির্বাচনে এইচএম গোলাম রেজা সাতক্ষীরা-৪ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে (লাঙ্গল প্রতীক) নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।