ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বপ্ন ভঙ্গের গল্প

admin
October 30, 2018 12:02 am
Link Copied!

কোন এক মাহেন্দ্র ক্ষণে
এক বন্ধু পাখির ঠোঁট হতে,
পড়েছিলাম এই নির্জন তটিনী তীরে।
জেগে উঠলাম, নয়ন মেলে দেখলাম
অরুনাচলের শিশুসুলভ খেলা,
সূর্যের আলোয় ভিজলাম,
হাত বাড়ানোর চেষ্টা করলাম-
¯্রােতের কিনারায়।
বসুমাতার স্নিগ্ধ আদরে,
সূর্যের উষ্ণ কোমল পরশে,
আর অনন্ত প্রবাহের লালণে,
পালিত হতে থাকি পরম যতনে।
চারিপাশে কেউ নেই, আমার উল্লিখিত
অভিভাবকরা ছাড়া।
একদিন, যেদিন গগণে ঘন-কালো মেঘ,
দানবীয় মূর্তি ছান্দসিক ¯্রােতের,
ভুলে যাওয়া আধার, ঢেকে দিল
বেধেঁ নিল, আমার অভিভাবকদের।
আমি আতঁকে উঠি, ভীত সন্ত্রস্ত হই,
থরে কম্প হয়েও বাচাঁর সংগ্রাম করি।
একসময় তা-ব শেষ হয়,
ততক্ষণে, আমার হাত পা ছিড়ে যায়,
ভেঙ্গে যায় ঘর,
তবুও আশা, অক্ষত ফিরে এল তারা,
যাদের আশ্রয়ে লালিত হচ্ছি।
এখন আমি কিশোরী,
ফুল ফুটেঁছে শরীরে, মধুও এসেছে
অলীরা গুন গুন করে, চারিপাশে,
সূরেলা বাতাসেরা আলতো করে-
ছুয়েঁ যায় আমার লাজুক অঙ্গে।
আমি স্বপ্ন দেখতে শুরু করি, শান্তি-সুখের,
স্বপ্ন দেখি নতুন প্রজন্মের, পূর্ণতার।
কিন্তু আমার সে স্বপ্ন, চিরদিনের জন্য ভেসে যায়,
প্রকৃতির কোন এক, অসুস্থ লগ্নে
আমার লালণকারীরা ল–ভ- হয়ে যায়।
আমি এখন পড়ে আছি, শুকনো কাঠ হয়ে,
নদীর স্রোত প্রচ- বেগে কখনো-
আঘাত হেনে যায়, আমার নিথর মস্তকে
হয়ত একদিন মাটি হয়ে যাব, মিশে যাব
হারিয়ে যাব ¯্রােতের সাথে,
দূর-দূরান্তরে, সমুদ্রের তলদেশে।
………………………….

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।