মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মঙ্গলবার দিনব্যাপী মণিরামপুর উপজেলা প্রশাসনের অয়োজনে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এর আগে সকাল ১০টায় পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরীফি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অনুষ্ঠান স্থলে দিনব্যাপী স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বক্তৃতা, অভিনয়, নৃত্য ও সংগীত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঞ্চস্থ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
