পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় নাশকতার মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওয়াকাটী গ্রামের তাজউদ্দিন সরদারের ছেলে আব্দুস সালাম (২৫) ও ধানদিয়া গ্রামের মৃত মোক্তার গাজীর ছেলে আতিয়ার রহমান (৫৫)্
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে নাশকতার মামলায় নওয়াকাটী গ্রাম থেকে আব্দুস সালাম ও ধানদিয়া গ্রাম থেকে আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
