ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার সুশীলগাঁতীতে ইট ভাটার মেশিন চুরির ঘটনায় আটক ১

admin
October 30, 2018 10:09 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেবহাটার সুশীলগাঁতীর শিয়ালডাঙ্গা বিলে নির্মাণাধীন ইট ভাটার মাটি মেশানো মেশিন চুরির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ভাটা মালিক আকবর আলী বলেন, উপজেলার সুশীলগাঁতীর শিয়ালডাঙ্গা বিলে মেসার্স কেবিএ ব্রিকস নামে আমি ও ঢাকার রবিউল ইসলাম একটি ইট ভাটা নির্মাণের কাজ করছিলাম। গত ১৫ অক্টোবর ভাটার কর্মচারীরা বাড়িতে চলে গেলে রাতে ভাটা থেকে মাটি মেশানো একটি মেশিন ও পুরানো যন্ত্রাংশ চুরি হয়ে যায়। যার মূল্য এক লক্ষ পনের হাজার টাকা। পরদিন সকালে কর্মচারীরা ভাটায় যেয়ে অফিস রুমের কিছু অংশ ভাঙা ও মাটি মেশানো মেশিন এবং পুরানো যন্ত্রাংশ চুরি হয়েছে বলে দেখতে পান। এ ঘটনায় আজিজপুর গ্রামের সাবুর আলীর ছেলে হাসান আলী, হোসেন আলী এবং টাউনশ্রীপুর গ্রামের টুটুলের ছেলে শাওনসহ ৫/৬জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং-০৯। গত সোমবার (২৯ অক্টোবর) রাতে শাওনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।