ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি মুরগির ফার্ম করার অভিযোগ

admin
October 30, 2018 10:47 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালায় জনবসতি এলাকায় অপরিকল্পিতভাবে পোল্ট্রি মুরগি ফার্ম করার অভিযোগ উঠেছে। এতে খামারের দুর্গন্ধে পরিবেশ নষ্ট হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।
মাগুরাডাঙ্গা গ্রামের শাহিনুর সরদার জানায়, উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের শহর আলী শেখের ছেলে মো. মনির হোসেন জনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি মুরগি খামার গড়ে তুলছেন।
স্থানীয়রা জানান, বসতি এলাকায় পোল্ট্রির ফার্ম না করার জন্য মনির হোসেনকে বার বার বললেও তিনি কারো কথা না শুনে অপরিকল্পিতভাবে খামার গড়ার কাজ এগিয়ে নিচ্ছেন। এ ঘটনায় এলাকাবাসী প্রসাশনসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ ব্যাপারে খামারী মনির হোসেন বলেন, আমি আমার নিজ জমিতে পরিবেশ সম্মতউপায়ে মুরগি ফার্ম তৈরি করছি। কোন পরিবেশ দূষণ হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।