কেশবপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে দলীয় মনোনয়ন পেতে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন অধ্যাপক ড. তাপস কুমার দাশ।
সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে হাসানপুর বাজারে গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহিদুজ্জমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনোনয়ন প্রত্যাশী ঢাকা আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাপস কুমার দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মেম্বার আব্দুল ওহাব, সিরাজুল ইসলাম, তবিবুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
