ঢাকাTuesday , 30 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান শামছুর সরদার আর নেই

admin
October 30, 2018 10:38 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুর রহমান সরদার আর নেই। পারিবারিক সূত্রে জানা যায়, শামছুর রহমান সরদার মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে ব্যবসায়িক কাজের জন্য সাতক্ষীরা শহরের নারিকেল তলার বাড়ি থেকে বিনেরপোতা যাওয়ার পথে হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ সময় মটর সাইকেল থামিয়ে রাস্তার পাশে একটি দোকানে বসেন তিনি। এ সময় হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শামছুর রহমান ১৯৮৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৩ সালে তিনি কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছিলেন। তার পিতা আ. জব্বার সরদারও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
মঙ্গলবার বেলা ১২টার সময় সাতক্ষীরা বি.এ.ডি.সি চত্বরে মরহুমের প্রথম জানাযা এবং বিকাল ৫টার সময় তার মাতৃভূমি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের আরামনগর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় এবং একই স্থানে রাত ৯টার সময় তৃতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে পিতার পাশে দাফন করার কথা ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।