ঢাকাMonday , 29 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ছাত্র ছাত্রীদের ভূমি বিষয়ে মৌলিক প্রশিক্ষণ

admin
October 29, 2018 11:20 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ছাত্র ছাত্রীদের ভূমি বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে, স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় এবং উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে কলেজ শিক্ষার্থীদের ভূমি বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা পরিষদের হলরুমে সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মো. রফিকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের লিয়াজো অফিসার গাজী আল ইমরান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।