ঢাকাMonday , 29 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়ায় ডা. রুহুল হকের পক্ষে মা সমাবেশ

admin
October 29, 2018 11:07 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনির আনুলিয়ায় একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) বিকালে আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন।
যুবলীগ নেতা ইসমত তোহা লিংকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাবের সভাপতি এস এম আবু হানিফ সানা, মনিপুর ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম মোল্যা, ইউপি সদস্য আলমগীর হোসেন জিয়ারুল ইসলাম, মাকসুদুল সরদার, কামরুল ইসলাম ঢালী, যুবলীগ নেতা আমিরুল ইসলাম সানা, ছাত্রলীগ নেতা আহসানল্লাহ বাবু আসাদুল ইসলাম, সাদ্দাম হোসেন, তরুণ লীগের সভাপতি রমিজ রাজা, সাধারণ সম্পাদক ইনতাজুল ইসলাম সাংগঠনিক আমানুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার মায়েদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন কর্মসূচির কাজেও মেয়েরা সমান অধিকার হিসেবে পুরুষের পাশাপাশি কাজ করছে। অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির আন্তরিক প্রচেষ্টায় আনুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার মহাজোট সরকার ক্ষমতায় এলে যে গুলো বাকি রয়েছে সেগুলো পর্যায়ক্রমে শেষ করা হবে। এ সময় তিনি মনিপুর ভোলানাথপুরে সরকারি অর্থায়নে একটি মিনি স্টেডিয়াম করা হবে আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।