ঢাকাSunday , 28 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় বিজিবির সাথে চোরাচালানীদের সংঘর্ষ

admin
October 28, 2018 9:44 pm
Link Copied!

শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের শার্শার নাভারন রেলস্টেশন এলাকায় বিজিবি ও চোরাচালানীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নেয়ামুল হক (২৭) নামে এক বিজিবি সদস্য ও চোরাচালান চক্রের অজ্ঞাত এক সদস্য আহত হন। বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষণ করলে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জর্দা, আতশবাজি উদ্ধার করে। রোববার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিজিবির একটি টহল দল নাভারন রেলস্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে চোরাচালানীদের সঙ্গে তাদের সংর্ঘষ বাধে। একপর্যায়ে চোরাচালানকারীরা বিজিবিকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে নেয়ামুল হক নামে বিজিবি’র এক সদস্য আহত হন। বিজিবির লাঠির আঘাতে সে সময় চোরাচালন চক্রের এক সদস্য আহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।