ঢাকাSunday , 28 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে ৮নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা

admin
October 28, 2018 10:58 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় নীলডুমুর ডাকবাংলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মহরম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার মজিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের যে উন্নয়ন হচ্ছে তার অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। দেশের মানুষ উন্নয়ন চায়। মানুষ কোন অবস্থাতেই জামায়াত-বিএনপির মত দুর্নীতিবাজ জঙ্গীদের দেখতে চায় না। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জি.এম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান, যুবলীগ নেতা মো. রজব আলী, সহিদুল ইসলাম, আব্দুল হাকিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।