ঢাকাSunday , 28 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকী কলেজে বিজয় ফুল উৎসব

admin
October 28, 2018 11:15 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নওয়াবেঁকী কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত এবং সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বিজয় ফুল তৈরি, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, জাতীয় সংগীত, চিত্রাঙ্কন, একক অভিনয়, দেশাত্মবোধক সংগীত, চলচ্চিত্র নির্মাণ প্রদর্শন করে। কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি (লিটন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিবি সদস্য জনাব আফজালুর রহমান টুটুল। এসময় আরও উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, হারুন-অর-রশিদ, গাজী নুর মো. বুলবুল, তাপস কুমার, রবীন্দ্রনাথ মাঝি, মনজুর ই এলাহি, শিবসুন্দর বায়সহ কলেজের সকল শিক্ষক ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাহামুদা পারভীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।