তালা প্রতিনিধি: নব-গঠিত সাতক্ষীরা জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা উপজেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ।
রোববার উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি সরদার কবির হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিবৃতি প্রদান করা হয়।
বিবৃতি প্রদানকারীরা হলেন, উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি সরদার কবির হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যুব সংহতি নেতা আব্দুল আলীম, কাজী আসাদ, লিটন, আলমগীর, আলামীন, ইউনুচ মোড়ল, আব্দুল মান্নান, হালিম, হাফিজুর রহমান প্রমুখ।
বিবৃতিতে নব-গঠিত কমিটির আহবায়ক আশিকুর রহমান বাপ্পি, যুগ্ম আহবায়ক মো. আবু তাহের, আকরাম হোসেন বাপ্পি, ফিরোজ আহম্মেদসহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
