ঢাকাSunday , 28 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি টুর্নামেন্টে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

admin
October 28, 2018 10:46 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি আট দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা জি এম কে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কলারোয়া ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে ১-৩ গোলে পরাজিত করে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব।
খেলায় বীর মুক্তিযোদ্ধা ও ক. পা. ই সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, আব্দুর রউফ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শ্রমিক লীগ সভাপতি আ. রহিম, আ’লীগ নেতা এনেয়াত খান টুন্টু, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ইউনুস আলী, অনুপ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, নিয়াজ খান, শ্রমিক নেতা আব্দুর রহিম প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন, নাসির হোসেন, জিএম মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন ও মোশারফ হোসেন। এ সময় ধারাভাষ্যে ছিলেন, প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রস্তুম আলী, জাহাঙ্গীর হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।