ঢাকাSunday , 28 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় চলছে ৪৮ ঘণ্টার পরিহন ধর্মঘট

admin
October 28, 2018 10:17 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সারা দেশের ন্যায় সড়ক পরিবহন শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘণ্টার পরিহন ধর্মঘট চলছে। রোববার (২৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। চলবে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত।
এতে করে ঢাকাসহ অন্যান্য জেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী যাত্রীরা। তাদের পায়ে হেঁটে ও তিন চাকার যানে চড়ে গন্তব্যে যেতে হচ্ছে। পরিবহন শ্রমিকরা এই কর্মসূচিকে কর্মবিরতি বললেও বিভিন্ন জায়গায় তারা অন্য যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছেন। মহাসড়কে কিছু ভ্যান, নসিমন, ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল করতে দেখা গেছে।
প্রসঙ্গত, সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকবন্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।