ঢাকাSaturday , 27 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সম্পত্তি দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ

admin
October 27, 2018 11:08 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পাটকেলঘাটায় জোরপূর্বক সম্পত্তি দখল করে ঘরবাড়ি নির্মাণ ও জমির মালিককে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের মৃত মাদার মোড়লের ছেলে আব্দুল আজিজ মোড়ল সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আব্দুল আজিজ মোড়ল বলেন, তালা উপজেলার ভারসা মৌজার বিভিন্ন দাগের মোট ১ একর ৬৩ শতকের মধ্যে ৬০ শতক জমি নিয়ে ভাই আব্দুর রহিম মোড়লের সাথে তার বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির জন্য ২০০০ সালে তালা সহকারি জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করি। ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর আদালতের আদেশে উক্ত ৬০ শতক জমি পাই। এর পর বিবাদী ভাই আব্দুর রহিম স্থানীয় সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ও তার ছোট ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেনের নেতৃত্বে আমার বসতবাড়ির সীমানায় জবর দখলের উদ্দেশ্যে ঘরবাড়ি নির্মাণের জন্য গত ২১ অক্টোবর বিকাল ৪টার দিকে ইট, বালু ও সিমেন্ট নিয়ে রাখে। এসময় আমি প্রতিবাদ করলে চেয়ারম্যান ও তার ভাই আমাকে খুন-জখম এবং মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার ভয় দেখায়। নিরুপায় হয়ে গত ২৩ অক্টোবর সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করলে আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
তিনি অভিযোগ করে আরো বলেন, দেওয়ানী আদালতের ডিক্রি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অমান্য করে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের নেতৃত্বে আমার ভাইপো আব্দুল হান্নান, শাহাজান ও রাহাজানসহ ১৫-২০ জনের একদল দখলকারী আমার বাড়ির সীমানার মধ্যে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণ করছে। এসময় বাধা দিতে গেলে আমার ভাইপো আব্দুল হান্নান ধারালো দা নিয়ে আমাকে খুন জখম করতে আসলে আমি পালিয়ে জীবন রক্ষা করি। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় অভিযোগ দিতে গেলে ওসি অপারগতা প্রকাশ করেন।
তিনি এসব ঘটনার প্রতিকার দাবি করে উল্লিখিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।