ঢাকাSaturday , 27 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘লেখালিখি শেখাশিখি’ কর্মশালা

admin
October 27, 2018 11:19 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘লেখালিখি শেখাশিখি’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে মাসিক ছড়ার ডাকের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশিষ্ট কবি, সংগঠক ও সাহিত্যিক আবু কাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন। প্রধান আলোচক উপস্থিত ছিলেন, ছড়াকার মাহবুব বুলবুল। এসময় আরো উপস্থিত ছিলেন, ছাড়াকার নুরুজ্জামান দিশারী, কবি ও লেখক হিমাদ্রি হাবিব, ছাড়াকার ও সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক মো. মামুন হাসান, সহকারি শিক্ষক শেখ শরীফুল ইসলাম প্রমুখ।
এসময় কর্মশালায় আগত শিক্ষার্থীদের লেখালিখির বিশেষ কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ছড়াকার নূরুজ্জামান ফিরোজ। কর্মশালায় সাতক্ষীরার ২৫জন তরুণ অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।