ঢাকাSaturday , 27 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের রাজগঞ্জে সাবেক এমপি খান টিপু সুলতানের স্মরণ সভা

admin
October 27, 2018 9:12 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: খান টিপু সুলতান ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হাই স্কুল মাঠে প্রয়াত এমপি খান টিপু সুলতানের জীবন কর্মের উপর এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন এবং মাস্টার সাইদুজ্জামান লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মণিরামপুর আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত খান টিপু সুলতানের সহধর্মীনি যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা. জেসমিন আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারমান আবু আনছার সরদার, খান টিপু সুলতান ঐক্য পরিষদের উপদেষ্টা ও ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুর্গাপদ সিংহ, প্রয়াত খান টিপু সুলতানের ছেলে হুমায়ন সুলতান সা’দাব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, আকরাম হোসেন খান, মশিউল আলম, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এসএম রবিউল ইসলাম, আওয়ামী লীগের তরুন নেতা শরিফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের নেত্রী আমেনা বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, সিরাজুল ইসলাম প্রমুখ।
স্মরণ সভায় মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চলের ৭টি ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।