ঢাকাSaturday , 27 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিএনপি নেতা নান্টাসহ ২১ নেতা-কর্মীর নামে মামলা, তিন নারীসহ আটক ৯

admin
October 27, 2018 10:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ, আব্দুল আলিম ও যুগ্ম সম্পাদক আইনুল ইসলাম নান্টাসহ ২১ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলার রইচপুর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার সন্ধ্যায় এ মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরো ৬০-৭০জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ৩ নারীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহিদুল ইসলাম জানান, রইচপুরে নাশকতার পরিকল্পনার জন্য জড়ো হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সেখান তিন নারীসহ ৯ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা বাঁশের লাঠি ও জিহাদি বইসহ বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মামলার আসামিরা হলেন, ইটাগাছা এলাকার জামায়াত নেতা আবুল খায়ের, রইচপুর এলাকার জামায়াত নেতা আবু জাহের, তার স্ত্রী সাজেদা খাতুন, একই এলাকার আলমগীরের স্ত্রী শাফিয়া খাতুন, ওয়ারিয়া গ্রামের আলাউদ্দীনের স্ত্রী নাজমা খাতুন, আশাশুনির বাকড়া গ্রামের হাফিজুর রহমান, ঝাউডাঙ্গা এলাকার শুকতারা বিবি, জেলা বিএনপির সহ-সভাপতি ও আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা বিএনপির সহ-সভাপতি ও লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিমসহ ২১ জন। তিনি আরো জানান, এ মামলায় বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।