ঢাকাSaturday , 27 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশ

admin
October 27, 2018 10:08 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে সাবেক এমপি আ ফ ম রুহুল হক এমপির পক্ষে নির্বাচনী সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় পারুলিয়া ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফ্ফার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলে উদ্দীন মুকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী দফাদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইসউদ্দীন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোন্তাজউদ্দীন, সাধারণ সম্পাদক মোহম্মাদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সরকারি কেবিএ কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান তন্ময়, সাধারণ সম্পাদক হাফিজ ইফতি প্রমুখ। এসময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বক্তারা বলেন, আগামী নির্বাচনে ডা. আ ফ ম রুহুল হককে বিপুল ভোটে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।