কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের শওকত আলীর স্ত্রী সালমা বেগম (২৫), আজিম উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৫৫), আজিম উদ্দিনের ছেলে শওকত আলী (৩২), ডহুরী গ্রামের মৃত লাল বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাস (৪৫) ও আলতাপোল গ্রামের আবদুল ওহাবের ছেলে আলী হোসেন (২৮)।
কেশবপুর থানার ওসি (তদন্ত) শাহাজান আহমেদ জানান, শুক্রবার রাতে উপজেলার সন্ন্যাসগাছা গ্রাম থেকে সালমা বেগম, রহিমা বেগম, শওকত আলী, ডহুরী গ্রাম থেকে রবিন বিশ্বাস ও আলতাপোল গ্রাম থেকে আলী হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্ট রয়েছে। শনিবার সকালে তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
