ঢাকাFriday , 26 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আতাউল হক দোলনের গণসংযোগ

admin
October 26, 2018 1:00 am
Link Copied!

এমএম আব্দুল্লাহ আল মামুন, মুন্সিগঞ্জ: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আতাউল হক দোলন সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ করেছেন ।
বৃহস্পতিবার (২৫শে অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার মুন্সিগঞ্জ বাজারে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তার সাথে আরও উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম মোস্তফা মুকুল, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক ফয়সাল আহমেদ সুমন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স.ম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ ফারুক হোসেন, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমেদ, এছাড়া মুজিব, ছোটন, দেবাশীষ, হরিদাস, মিল্টন, রফিক, সাগর ও রায়হান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।