ঢাকাFriday , 26 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় গৃহবধূর আত্মহত্যা

admin
October 26, 2018 12:35 am
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বিষপানে বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
বুধবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে আমানুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানায়, ১২ বছর আগে পাটকেলঘাটার কুমিরা আমানুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শেখ আবু শাহিনের সাথে নরসিংদী সদরের আব্দুর রহিম মিস্ত্রির মেয়ে রহিমা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। বেশ কিছুদিন ধরে স্বামীর বিদেশ যেতে চাওয়া নিয়ে তাদের মধ্যে মনমালিন্যে চলে আসছিলো। বুধবার সন্ধ্যার পরে নিজেদের মধ্যে কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে রাত ১১টার দিকে রহিমা ঘরে থাকা বিষ পান করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং-২৪।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।