খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাটা): খলিষখালীতে পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রথম বারের মত শারদীয় দুর্গোৎসব পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় খলিষখালী রামকৃষ্ণ আশ্রমে এ পুনর্মিলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খলিষখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. কমল কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষেদের সভাপতি ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভপতি বিশ্বজিৎ সাধু । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, সাবেক চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতা প্রনব ঘোষ বাবলু, সমীর কুমার দাশ, খলিষখালী ইউপি চেয়াম্যান সাংবাদিক মোজফফার রহমান, ইউপি সদস্য উত্তম দে, নারায়ণ চন্দ্র মজুমদারসহ খলিষখালীর সকল পূজাম-পের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
