ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৪ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মাসুদা খানম মেধার গণসংযোগ

admin
October 25, 2018 11:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদা খানম মেধা সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে তিনি নিজ গ্রাম কাশিমাড়ী থেকে বালিয়াডাঙ্গা বাজার হয়ে কালিগঞ্জের বঙ্গবন্ধু ম্যুরাল পাদদেশ, ফুলতলা মোড় এবং উপজেলা চত্বর এলাকায় সাধরণ মানুষের মাঝে নৌকার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।
এরপর তিনি নির্মমভাবে নিহত কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোশাররফ হোসেন এর শোকাহত পরিবারের সাথে দেখা করেন।
পরে নেতাকর্মীদের নিয়ে মৌতলা, রতনপুর, ধলবাড়িয়া, মথুরেশপুর, কুশলিয়া, দক্ষিণ শ্রীপুর, বিষ্ণুপুর হয়ে শ্যামনগর সদরে এবং বংশীপুর, ভেটখালি, রমজাননগর, মুন্সিগঞ্জ, কলবাড়ী, আড়পাঙ্গাশিয়া, নওয়াবেঁকীসহ বিভিন্ন স্থানে পথসভা করেন।
পথসভায় মাসুদা খানম মেধা বলেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকার বিজয় মানে আমাদের বিজয়, বাঙালির বিজয়। নৌকা থাকলে দেশের উন্নয়ন হয়, আর নৌকা না থাকলে দেশ পিছিয়ে যায়। সুতরাং এদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপির পিও মো. মোস্তাফিজুর রহমান, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মহসীন পাড়, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দুই উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।