ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা টিটিসিতে এমপ্লয়ার্স কমিটির সভা

admin
October 25, 2018 10:42 pm
Link Copied!

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় পরিচালিত চারটি ট্রেডে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের জন্য গঠিত এমপ্লয়ার্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় টিটিসি’র সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক একেএম আনিছুর রহমান, রনি প্লাইউড অ্যান্ড ডোর ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক জিএম নুরুল ইসলাম রনি, ইলেকট্রো বাংলা’র সিইও মো. মেহেদী হাসান, সাতক্ষীরা নেট সার্ভিসের পরিচালক হাফিজ-আল-আসাদ, রোজ টেইলার্সের প্রোপাইটর মো. আব্দুল আলিম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে চায়না-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিছুর রহমানকে এমপ্লয়ার্স কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সাচিবিক দায়িত্ব পালন করেন সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান এবং পরিচালনা করেন জব প্লেসমেন্ট কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।