ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

admin
October 25, 2018 11:22 pm
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্যামনগরের গাবুরায় ছয় দিনব্যাপী আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া সাইক্লোন শেল্টারে মৎস্য ও কাঁকড়া চাষ, গরু মোটাতাজাকরণ, ছাগল ও হাঁস-মুরগি পালন এবং ক্ষুদ্র ব্যবসার উপর দক্ষতা বৃদ্ধি বিষয়ক এই প্রশিক্ষণ সমাপ্ত হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, গাবুরা ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান। প্রশিক্ষণ প্রদান করেন ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি জিএম নাজমুস শাহাদাৎ বেলাল এবং প্রাণিসম্পদ কর্মী মো. রবিউল ইসলাম। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা তাহসিন আজিজ, সহকারি প্রকল্প কর্মকর্তা মো. জাহিদুল হাসান, তৈয়েবুর রহমান, সোশ্যাল মবিলাইজার সৈয়দ ফালগুনী রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।