ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার ৬

admin
October 25, 2018 10:08 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রেজাকাটি গ্রামের আসাদুল সরদারের ছেলে ফিরোজ আহমেদ (৩৫), মৃত শামসুর সরদারের ছেলে আসাদুল সরদার (৫৫), কোমরপোল গ্রামের মৃত লক্ষীকান্ত দাসের ছেলে অমল দাস (৫৮) ও কৌশল্যা দাস (৪৭), বৈদ্যনাথের ছেলে সাধন দাস (৪২) এবং নয়ন দাসের ছেলে শ্যামল দাস (৪৬)।
কেশবপুর থানার ওসি (তদন্ত) শাহাজান আহমেদ জানান, বুধবার রাতে উপ-পরিদর্শক ফকির ফেরদৌস আলী পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার রেজাকাটি গ্রাম থেকে ফিরোজ আহমেদ, আসাদুল সরদার, কোমরপোল গ্রাম থেকে অমল দাস, কৌশল্যা দাস, সাধন দাস, শ্যামল দাসকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্ট রয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।