ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঋণে জর্জরিত যুবকের আত্মহত্যা

admin
October 25, 2018 10:19 pm
Link Copied!

শার্শা (বেনাপোলে) প্রতিনিধি: ঋণের বোঝা সহ্য করতে না পেরে যশোরের বেনাপোলে গলায় ফাঁস দিয়ে চার সন্তানের জনক সাইফুল ইসলাম (৪৫) আত্মহত্যা করেছেন।
বুধবার (২৫ অক্টোবর) রাত ১০টায় বেনাপোলে পোর্ট থানার গাতিপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। সাইফুল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সাইফুলের কাজ কর্ম না থাকায় সে এনজিও ও বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা ঋণ নিয়ে দেনা হয়ে যায়। পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে । সাইফুলের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই তাইজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।