ঢাকাWednesday , 24 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, নৌকা ও জেলে উদ্ধার

admin
October 24, 2018 10:33 pm
Link Copied!

নূরুন্নবী ইমন, রমজাননগর: সুন্দরবনে অভিযান চালিয়ে কোস্টগার্ড চারটি দেশীয় পাইপগান, ২০৩টি চকলেট বোমা, একটি চাকু, আট প্যাকেট মার্বেল, বন্যদস্যুদের ব্যবহৃত একটি মোবাইল ও একটি নৌকাসহ অপহৃত এক জেলেকে উদ্ধার করেছে।
বুধবার (২৪ অক্টোবর) বিকালে পশ্চিম সুন্দরবনের চুনকুড়ী নদীর মাথাভাঙ্গা খালে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং অপহৃত ওই জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলের নাম রুহুল আমিন মোড়ল। তিনি শ্যামনগরের চুনকুড়ি গ্রামের জাকের মোড়লের ছেলে।
কোস্ট গার্ডের কৈখালী ক্যাম্পের কর্মকর্তা আমির হোসেন জানান, মাথাভাঙ্গা খালে বনদস্যুরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চারটি দেশীয় পাইপগানসহ গোলাবারুদ জব্দ করা হয়েছে। এসময় অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়েছে।
অভিযানে উপস্থিত থাকা রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লান্টু ও আনারুল ইসলাম জানান, আমরা বনদস্যুদের সনাক্ত করতে পেরেছি। তারা হরিনগর সিংহড়তলী গ্রামের মৃত জুব্বার গাজীর ছেলে নুর আলম, একই গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে নজরুল গাজী ও পার্শ্বেখালী গ্রামের হামিজ উদ্দীন গাজীর ছেলে মোমিন গাজী। ঘটনাস্থল থেকে মোমিনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।