ঢাকাWednesday , 24 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাহবুবুর রহমানের বদলীতে জেলা পরিষদে মিষ্টি বিতরণ

admin
October 24, 2018 8:28 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আলোচিত-সমালোচিত প্রশাসনিক কর্মকর্তা এস.এম মাহবুবুর রহমানের বদলীতে সাতক্ষীরা জেলা পরিষদে মিষ্টি বিতরণ হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে বদলীর খবর পাওয়া মাত্র জেলা পরিষদের সদস্যরাসহ কর্মকর্তা-কর্মচারীরা একে-অপরকে মিষ্টিমুখ করান। তার বদলীতে জেলা পরিষদে স্বস্তি ফিরে এসেছে।
মিষ্টি মুখ করতে দেখা গেছে, জেলা পরিষদের সদস্য আল-ফেরদৌস আলফা, মাহফুজা রুবি, কাজী নজরুল ইসলাম হিল্লোল, মনিরুল ইসলামসহ অন্যান্যদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৪৬.০৪২.০১৯.০৩.০০.১৩৬.২০১১(১)-১৮৫৯ নম্বর স্মারকধারীপত্রে ২৩ অক্টোবর এস.এম মাহবুবুর রহমানকে সাতক্ষীরা থেকে খুলনা জেলা পরিষদে বদলী করা হয়েছে।
প্রসঙ্গত, এস.এম মাহবুবুর রহমানের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজে লাগানোসহ বছরের পর বছর জেলা পরিষদের কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিভিন্ন অভিযোগ রয়েছে। দীর্ঘ ২৮ বছর ধরে একই স্থানে চাকরি করায় নিয়ম-নীতির তোয়াক্কা করতেন না তিনি। তার বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।