ঢাকাWednesday , 24 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিয়ে করতে তালবাহনা করায় প্রেমিকের কর্মস্থলে প্রেমিকার আত্মহত্যা

admin
October 24, 2018 8:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিয়ে করতে তালবাহনা করায় প্রেমিকের কর্মস্থলে গিয়ে আত্মহত্যা করেছে তামান্না খাতুন (২১) নামে এক যুবতী। এ ঘটনায় প্রেমিক আবু সাইদকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের নাহার ডায়াগনস্টিক সেন্টার থেকে আত্মহননকারী ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।
তামান্না খাতুন কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সেলিম গাজীর মেয়ে।
আর আটক আবু সাইদ সদর উপজেলার মাছখোলা গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ দাশ জানান, শহরের নাহার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সিরিয়াল দেওয়ার কাজ করে আবু সাইদ। নাহার ডায়াগনস্টিক সেন্টারের মালিক সপরিবারে মঙ্গলবার ঢাকায় যান। যাওয়ার সময় তিনি আবু সাইদকে বাসা দেখাশুনার দায়িত্ব দিয়ে যান। সাইদের সাথে তামান্নার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার তামান্না বিয়ের দাবিতে নাহার ডায়াগনস্টিক সেন্টারে আসে। এসময় আবু সাইদ বিয়ে করতে তালবাহানা করলে রাতে সে সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতল মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে নাহার ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. কাজী আরিফ আহমেদ জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।