দেয়াড়া (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ায় খোরদো হাইস্কুল ফুটবল মাঠে আবদুল ওদুদ (রাফি) ৮ দলীয় গোল্ডকাপ নক আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট খেলায় ভোমরার কুশখালী স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে।
বুধবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় ভোমরার কুশখালী শাপলা স্পোর্টিং ক্লাবের মুখোমুখী হয় যশোরের আমবটতলা স্পোর্টিং ক্লাব।
উভয়েই সমান সংখ্যক গোল করায় টাইব্রেকারের মাধ্যমে ৪-৩ গোলে ভোমরার কুশখালী শাপলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
রেফারির দায়িত্ব পালন করেন মেহেদী হাসান ইমন। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মাসুদ পারভেজ মিলন এবং ধারাভাষ্যকারে ছিলেন শ্রী পলাশ কুমার ঘোষ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
